ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেনকে সংবর্ধনা দিয়েছে -সতিকসাস

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকতার হোসেনকে সংবর্ধনা দিয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সেই সাথে সমিতির ইফতার মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) তিতুমীর কলেজের নতুন ভবনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাব্বির আহমেদের সঞ্চালনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যাক্ষ মহিউদ্দিন আহমেদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির বার্তা সম্পাদক ও ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। ইফতার মাহফিলে করোনামুক্তি ও দেশবাসীর জন্য দোয়া প্রার্থনা করেন তিতুমীর কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোক্তার হোসেন।

তিতুমীর কলেজের উপাধ্যাক্ষ মহিউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ‘যেদিন থেকে তিতুমীর কলেজে জয়েন হয়েছি তার পরপরই খুব কাছ থেকে দেখেছি সাংবাদিক সমিতি কলেজের প্রতিটা কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমি এর আগেও অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছি তবে এতো সক্রিয় কোনো সংগঠন দেখিনি।’ সংগঠনটির পরবর্তী সব কার্যক্রমে সরাসরি সঙ্গে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন কলেজের এই শিক্ষক।

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারতিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও সিনিয়র সাংবাদিকসংগঠনটির সহযোগী ও কার্যনির্বাহী সদস্যসাধারণ শিক্ষার্থী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *