নাড়ীর টানে ঢাকার বুকে একখণ্ড সাতক্ষীরা উপকূলের শ্যামনগরবাসীর সম্মানে শ্যামনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার পার্টি সম্পন্ন হয়েছে।
গতকাল (১৫ এপ্রিল) শুক্রবার বিকাল চারটা হতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে খোলা আকাশের নিচে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতারের আয়োজন করাহয়। উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসরত শ্যামনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঢাবি,জবি, ঢাবি অধ্যুষিত সাত কলেজ, তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র বৃন্দ সহ, মেডিকেল, ট্রমা, বেসরকারি বিশ্ববিদ্যাল এবং ঢাকার নাম করা প্রতিষ্ঠানের ছাত্র, চাকুরীজীবি এবং ব্যাবসায়ীরা।
জুলকার নাঈম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র নেতা আব্দুর রহিম, তিনি বলেন
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বলে দেয় শ্যামনগর বাসী ভ্রাতৃত্বের বন্ধনে কতোটা অটুট, পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে চায় আমরা সবাই, সংকট মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যেতে চায়। অবহেলিত সাতক্ষীরার উপকুলের জনপদ রক্ষায় সমস্ত দাবি আদায়ে রাজধানী হতে সোচ্চার থাকবো আমরা।
সংগঠনটি যে সমস্ত সহযোগিতা করার জন্য প্রতিজ্ঞা বদ্ধ হন তা হলো,১/ ঢাকায় কিংবা সারাদেশে শ্যামনগর বাসীর জন্য জরুরি রক্তের ব্যবস্হা করে দেওয়া। ২/ কারো কোথাও কোন প্রশাসনের সহযোগিতা লাগলে আমাদের শ্যামনগরের প্রশাসনে কর্মরত ভাইদের দিয়ে সহযোগিতা করা। ৩/ সরকারি/ বেসরকারি চাকুরী পরীক্ষা দিতে আসা ভাইদের রাত্র যাপনের ব্যবস্হা করে দেওয়া। ৪/ প্রবাসী ভাইদের জন্য সকল সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ৫/ বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি হতে আসা ভাইদের জন্য সার্বিক সহযোগিতা। ৬/ শ্যামনগরের অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য এ+ সংবর্ধনা। ৭/ শিক্ষার্থীদের জন্য মোটিভেশনাল অনুষ্ঠানের আয়োজন করা। ৮/এলাকার জন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সদা তৎপরতা। ৯/আমরা শুধু ঢাকার বুকে নয়, সারাদেশে শ্যামনগর বাসীর জন্য কাজ করে যাবো।
খোলা মাঠে মাগরিবের নামাজ আদায় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।