জাতীয় শোক দিবস উপলক্ষ্যে “প্রজন্ম ২৬ মার্চ” আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
রাজধানীর ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসেম।
প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, সমৃদ্ধ দেশ গড়তে হলে সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে।এক্ষেত্রে “প্রজন্ম ২৬ মার্চ” সহ সকল মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের এগিয়ে আসতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন “প্রজন্ম ২৬ মার্চ”কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাকিব, লাইফ সাইকেল বিডির উপদেষ্টা আহমেদ সাকি,নাজিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রায় শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয় করা হয়।