এক মাস সফরে দেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার একমাত্র বাংলাদেশি আইনজীবী

দক্ষিণ আফ্রিকার একমাত্র বাংলাদেশি আইনজীবী আশরাফুল করিম এক মাসের জন্য দেশে এসেছেন। দীর্ঘদিন পর দেশে এসে উল্লাসিত তিনি।

আশরাফুল করমি দক্ষিণ আফ্রিকার মাফকিংয়ে থাকেন, সেখানে তিনি ইনকাম ট্যাক্স বিজনেস এন্ড কোম্পানি ল কনসালটেন্ট। নোয়াখালীর মাইজদি পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন তিনি। জনাব করিম, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পোস্ট পত্রিকার সম্পাদক এবং বিভিন্ন সংস্থার সাথে জড়িত।

আশরাফুল করিম ৭১বাংলাকে জানান, দীর্ঘ দিন পর বাংলাদেশে এসেছি, এলাকার মানুষের ভালবাসায় মুগ্ধ আমি। দক্ষিণ আফ্রিকায় সম্মানের সাথে থাকলেও মন টা দেশে পড়ে থাকে। সেখানে থেকে দেশের মানুষের জন্য কাজ করতে চাই।

আগামী সেপ্টেম্বর মাসে দেশ ছেড়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিবেন তিনি। সেখানকার স্থায়ী নাগরিক বলে জানান আশরাফুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *