শুক্রবার থেকে রশিদ ছাড়া তেল ক্রয়-বিক্রয় করা যাবে না

আাগামী শুক্রবার থেকে পাকা রশিদ ছাড়া কোন প্রকার ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের ব্যাবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

৮ মার্চ, মঙ্গলবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান । এ সভায় বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তিনি জানান , দেশে রমজান পর্যন্ত চাহিদা মেটানোর মত পর্যাপ্ত তেল মজুত থাকা সত্তেও সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর। সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *