তেলের ব্যারেল ৩০০ ডলার ছাড়ানো হুশিয়ারি দিল রাশিয়া

ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, যদি তারা রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যাবে। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক একথা বলেন।

তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণ পরিষ্কার যে, রাশিয়া থেকে তেল আমদানিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক বাজারের জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি কত হবে তা অনিশ্চিত তবে সেটি ৩০০ ডলার অথবা তার চেয়ে বেশি হতে পারে।”
আলেকজান্ডার নোভাক বলেন, ” আমরা জানি এ পরিস্থিতিতে কিভাবে কী করতে হবে । যদি আপনারা রাশিয়া থেকে তেল কিনতে না চান- ঠিক আছে, এগিয়ে যান। আমরা এর জন্য প্রস্তুত আছি।”
রুশ প্রধানমন্ত্রী আরো বলেন, “কী হতে যাচ্ছে সে ব্যাপারে ইউরোপের রাজনীতিবিদদের সততার সাথে তাদের নাগরিক ও ব্যবসায়ীদের সতর্ক করা উচিত। ইউরোপের মোট চাহিদার শতকরা ৪০ ভাগ গ্যাস সরবরাহ করে রাশিয়া। যদি তার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকে তাহলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।”

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেছিলেন যে, ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্ররা রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে। এরপর তেলের দাম গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

-পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *