মুক্তি পেলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক

আদালত থেকে জামিনের পর মুক্তি পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

ওই সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশ তাকে জামিন দেন। আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *