চট্টগ্রামের বন্যাক’ব’লিত ক্ষ’তিগ্র’স্ত ৬০০ মানুষের পাশে ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’

চট্টগ্রামের বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’-এর তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেল ৬০০-এর বেশি মানুষ

চট্টগ্রাম: বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক সংগঠন দ্য ইয়ুথ রেজোন্যান্স (The Youth Resonance – TYR)-এর উদ্যোগে ১৯, ২০ ও ২১ জুলাই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিন দিনব্যাপী পোস্ট-ফ্লাড ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই তিন দিনব্যাপী মানবিক কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন দ্য ইয়ুথ রেজোন্যান্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (Founder & CEO) যায়িদ রুসাফি। তাঁর নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় পুরো মেডিকেল ক্যাম্প। এ সময় কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম ও কাজী মোহাম্মদ ইরফান-ও বিভিন্ন পর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এই মানবিক কার্যক্রমের আওতায় ১৯ জুলাই বাঁশখালীর কাহারঘোনা, ২০ জুলাই লোহাগাড়ার গরাঙ্গিয়া হাতিয়ারপুল বাজার এবং ২১ জুলাই লোহাগাড়ার পদুয়া এলাকায় দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়। তিন দিনের এ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০-এরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

চিকিৎসা কার্যক্রমে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয় ও সহযোগিতা ছিল। পাশাপাশি দ্য ইয়ুথ রেজোন্যান্সের স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এই উদ্যোগ বাস্তবায়নে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করেছে। এছাড়া, প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মাধ্যমে BioPharma Limited এই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। তাদের এই সহযোগিতার জন্য দ্য ইয়ুথ রেজোন্যান্স আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

দ্য ইয়ুথ রেজোন্যান্স বিশ্বাস করে, একটি মানবিক ও সহমর্মী সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাই দেশের সকল তরুণ-তরুণীর প্রতি সংগঠনের আহ্বান—স্বেচ্ছাসেবার মনোভাব নিয়ে মানবিক সংকট ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। সম্মিলিত প্রচেষ্টা, দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আমরা সবাই মিলে একটি আরও সুন্দর ও সহমর্মী বাংলাদেশ গড়ে তুলতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *