রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ১২ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আজ রোববার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে ভবনের সপ্তম তলায় এ আগুন লাগে।
ওই ভবন থেকে এখন পর্যন্ত চার নারীসহ সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান তিনি।