কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের

বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ট্রাস্টিবোর্ড ভেঙে দিয়ে নতুনকরে সরকার কতৃক ট্রাস্টি বোর্ড গঠন করার প্রতিবাদে সাবেক শিক্ষার্থীরা আজ (৩ অক্টবর২২) সোমবার সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সস্মেলনে শিক্ষার্থীরা বলেন জাতি গঠন ও উচ্চিশিক্ষারমত মৌলিক চাহিদা পুরনে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার মধ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষাবান্ধব, গুনগত ও মানসম্পন্ন অন্যতম বিশ্ববিদ্যালয়।

গত ৮ সেপ্টেম্বর মানারাত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টিবোর্ড ভেঙ্গে দিয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করেছে শিক্ষাবোর্ড।

শিক্ষার্থীরা বলছেন নতুন এই ট্রাস্টিবোর্ড সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, বেআইনী ও অবৈধ। চর দখলের মত একটি সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি বৃদ্ধাংগুলি প্রদর্শন।

বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা সবিনয়ে বলতে চাই, দেশের শিক্ষাব্যবস্থা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদানের অংশ হিসেবেই এই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার উপর হস্তক্ষেপ বলে আমরা মনে করছি।

এখানে জোর করে গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বসানো হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলামকে। তাঁর প্রতিও আমাদের উদাত্ত আহ্বান, অনতিবিলম্বে অবৈধ ট্রাস্ট ভেঙে দিয়ে পূর্বতন মূল বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিন।

শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হটকারী সিদ্ধান্ত থেকে সরে না আসলে, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *