১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ ডিসেম্বর) শুক্রবার সকাল ৮.১৫ টায় রাজধানীর মিরপুর ১০ নং এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১৩ নং এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যামে বর্ণাঢ্য বিজয় র্যালি শেষ হয়। এসময় নেতা কর্মীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে আমরা ৫২তম বিজয় দিবস পালন করছি। কিন্তু এই বায়ান্ন বছরে এসেও এদেশের মানুষের বিজয়ের সুফল ভোগ করতে পারছে না। এখনও মানুষ প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, এখনও মানুষ তার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছে, এদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, এখনও শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত হয়নি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক নুরুজ্জামান নাবিল বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মূল চেতনা ছিলো সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা। আজকে এই তিনটি অধিকারের একটিও এদেশের মধ্যে নেয়। আজ এদেশের গনতন্ত্রকে হত্যা করা হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে সন্ত্রাসের রাজ্যত্ব কায়েম করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সিট বানিজ্য এবং ছাত্রলীগের মাদকের ছয়লাবের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা হয়েছে, সাধারণ ছাত্রদেরকে শিবির তকমা লাগিয়ে তাদের উপর মামলা হামলা দিয়ে হেনস্তা করা হচ্ছে। তিনি সর্বশেষে এগুলো অবিলম্বে বন্ধের জন্য সরকারের কাছে দাবি করেন।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সেক্রেটারি মু. আসাদুজ্জামানসহ প্রায় সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।