রাজধানীর বিজয় স্বরনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন “প্রজন্ম ২৬ মার্চ”এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিজয় স্বরনী থেকে মোটরসাইকেল আরোহী ফার্মগেটের দিকে যাচ্ছিলো এ সময় পিছন থেকে আসা এইলাক বাস মোটরসাইকেলটিকে অতিক্রম করার সময় ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হয়ন।স্থানীয়দের সহযোগিতায় আহত মোটরসাইকেল আরোহীকে রাজধানীর আল রাজী হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ফার্মগেট এলাকা থেকে এইলাক ঢাকা মেট্রো ব -১১৭৬৭৭ বাসটি আটক করে পুলিশ।
তেজগাঁও থানার উপপরিদর্শক আব্দুল হাকিম বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।