ওয়াই,বি,এফ এর ল’সামিট অনুষ্ঠিত

ইউথ ফর বেটার ফিউচার সোসাইটি (ওয়াই,বি,এফ) এর উদ্যোগে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ল-সামিট” আনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ নভেম্বর) শুক্রবার সকাল ন’টায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়ামে রাজধানীর প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশ’র অধিক শিক্ষার্থী নিয়ে এ সামিট অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, আইন বিভাগের শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রাখে আইনের ছাত্ররা, এবং আদর্শ ও কল্যানময় দেশ গঠনের জন্য আইন পেশার মানুষের বিকল্প নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন রাজশাহী জেলা দায়রা ও যুগ্ম জজ শাহাদাৎ হোসেন। এডভোকেট শিশির মনির বাংলাদেশ সুপ্রিম কোর্ট,ব্যারিস্টার তরিকুল ইসলাম তরুন আইনজীবী এডভোকেট আজিমুদ্দিন, (YBF) এর সাবেক পরিচালক এডভোকেট মুজাহিদুল ইসলাম,এডভোকেট রিয়াজুদ্দিনসহ আরো অনেকে।

ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির পরিচালক হুমায়ুন কবিরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সেক্রেটারির আব্দুর রহিমের সঞ্চালনায় সামিট অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সংগঠনটি শিক্ষার্থীদের নিয়ে টিম ওয়ার্ক তথা শিক্ষার্থীদের মাঝে নেটওয়ার্ক ভিত্তিক কাজ করে যাচ্ছে এবং ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ ও অসহায় দরিদ্র বন্যার্তদের মাঝে নিয়মিতভাবে সহযোগিতা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *