৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স ৩ বছর মেয়াদি করা হতেপারে, এমন তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে, আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবারবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় রাজধানী আগারগাঁও কারিগরি শিক্ষাবোর্ডের সামনে বিভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভ করেছেন তারা, প্রথমে আইডিবি ভবনের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করিলেও পরে পুলিশের অনুরোধে সেখান থেকে সরে আসেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মোবাইল, আইডি কার্ড ছিনিয়ে নেয়াসহ তাদের কে নানান ভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। শিক্ষার্থীরা বলছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো, যতই বাধা আসুক।
সংবাদ সংগ্রহ কালেও শিক্ষকদের বাঁধার মুখে পড়তে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছরে রূপান্তরের ঘোষনার প্রতিবাদ জানান। একই সাথে তারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখার দাবী জানান।