বইয়ের ভাষা দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় -সৈয়দা রিজওয়ানা

যে দেশে জনগনে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়, সে দেশে বইয়ের ভাষা নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্ততব্য করেছেন, পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডেটেরিয়ামে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত ৮ম মানবাধিকার সম্মেলন বাংলাদেশের মানবাধিকার নিয়ে বক্তারা ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান।

রিজওয়ানা হাসান বলেন, আমাদের সংবিধানে জনগণকে সকল ক্ষমতার উৎস বলা হলেও বাস্তবে তা নেই। জনগন সকল ক্ষমতার উৎস হলে ডিসি ও জনপ্রতিনিধিরা জনগনের কথা শুনতো। কিন্তু এখন হয়েছে উল্টো। তাদের কথায় জনগনকে চলতে হয়।

অনুষ্ঠানে আইন ও শালিস কেন্দ্রর সাবেক নির্বাহী পরিচালক, বর্ষীয়ান মানবাধিকার কর্মী, ড: হামিদা হুসাইন বলেন, মানবাধিকার আন্দোলনে সকল ধরনের বৈচিত্রকে স্বীকৃতি দিতে হবে এবং সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মোকাবিলা করতে হবে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রধান উপদেষ্টা ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন তার বক্তব্যে বলেন, গনতন্ত্র ও মানবাধিকার অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একটি ছাড়া অন্যটি সম্ভব নয়। তাই মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে সর্বপ্রথম। আজ বাংলাদেশে মানুষকে নানাভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখন স্বাধীন দেশে বাকস্বাধীনতার খুবই অভাব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। ব্যারিস্টার শাহজাদা আল আমিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সাভির্সেস ট্রাষ্টের নির্বাহী পরিচালক ব্যারস্টার সারা হোসেনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *