গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৪২ জাতিসঙ্ঘ কর্মী

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় সংস্থাটির ১৪২ জন কর্মী প্রাণ হারিয়েছেন।

সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনের সহায়তা করার জন্য অসম্ভব রকমের কাজ করে যাচ্ছে। আমরা গাজায় আরো ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে।

গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের ইসরাইলি ভূখণ্ডে নজিরবিহীন হামলায় অনেক ইসরাইলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২ শ’র বেশি ইসরাইলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরাইলি কিবুতজ বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।

হামাস তাদের এমন হামলাকে জেরুসালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইলি হামলায় ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরো অন্তত ৫৩ হাজার।
সূত্র : ইয়েনি সাফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *