ইতোমধ্যে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুর এলাকা। সোমবার (৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষের সূত্রপাত হয়। এই সময় পুলিশ গুলিতে নিহত হয় অনেকই৷ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।






