বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। এতে নিহত হন অনেকে। ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, গুলিতে মারা যাওয়া ৩০ জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে।
গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায় হওয়ার শেষ মুহূর্তে এভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতে নিহত হন অন্তত ১০৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগে গত রোববার রাত ১২টা পর্যন্ত ৯৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করে প্রথম আলো। মাঝরাতে আরও ১৬ জনের মৃত্যু খবর পাওয়া যায়। রোববার মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১১৪। এ নিয়ে গত ১৬ জুলাই থেকে গতকাল পর্যন্ত ২১ দিনে মোট মৃত্যু দাড়ল এ পর্যন্ত শহীদ ৪৯০+জন, আহত ৩৩,০০০+জন, গ্রেফতার ও নিখোঁজ ১১,০০০ জন। সুত্র:শহীদ.ইনপো।