ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম-ইলিশ-মিষ্টি উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০টি কার্টনে করে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি রূপালি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহারসামগ্রী পাঠানো হয়।

এসময় সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহারসামগ্রীগুলো গ্রহণ করেন ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *