গাইবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫৩ সেমি ওপরে
কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের নেমে আসা পানিতে গাইবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি অপরিবর্তিত রয়েছে।
গত ২১ ঘণ্টায় এ নদীর পানি ৪৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্টোল রুম সূত্রে জানা গেছে।