দিনের শুরুতেই শেষ বাংলাদেশ

দ্বিতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারলো না বাংলাদেশ। দিনের প্রথম বলেই বিলিয়েছে শেষ উইকেটটা। ফলে বাংলাদেশের ইনিংস থামলো ৮৫.১ ওভারে ৩১০ রানেই।

সিলেটে বুধবার দ্বিতীয় দিন শুরু করতে ব্যাট হাতে নামেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। তবে টিম সাউদির প্রথম বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। আউট হন ১৩ রানে। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।

এর আগে প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১০ রান তুলে দিনশেষ করে বাংলাদেশ। দলের পক্ষে সবাই দুই অংকের ঘরে পৌঁছালেও ইনিংস বড় করতে পারেন কেবল মাহমুদুল হাসান জয়।

জয় খেলেন ৮৬ রানের ইনিংস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ নাজমুল হোসেন শান্তের ৩৭। সমান ৩৭ রান করেন মুমিনুল হকও। কিউইদের পক্ষে ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *