ঢাকা-গাজীপুরে ২ বাসে, সিরাজগঞ্জে ট্রাকে আগুন

ঢাকা ও গাজীপুরে দুইটি বাস এবং সিরাজগঞ্জে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার যানবাহনগুলোতে আগুন দেওয়া হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে রাজধানীর ধোলাইপাড়ে তুরাগ পরিবহনের একটি বাসে ও সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় মিনহাজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কে বা কারা বাস ও ট্রাকে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই

বিএনপির ডাকা ২৪ ঘণ্টার রেল, সড়ক ও নৌপথ অবরোধ শুরু হওয়ার আগে ঢাকার শ্যামপুরের দোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *