শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ঈদের আনন্দ ভাগাভাগি করল খুলনার দারুল মাকাম একাডেমি।
আজ (৭ মে) একাডেমি প্রাঙ্গণে সকাল ১০.০০ টায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুশাররফ আনসারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল মাকাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকাররম বিল্লাহ আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম ফারাজী, ইমরান হোসেন, ফোরকান উদ্দিন মিঠু, কুতুবউদ্দিন রব্বানী, ফারহানা সিদ্দিকাহ মিম্মা ও প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মুমতাহিনা সিদ্দিকাহ।
ঈদ পুনর্মিলনীতে শিক্ষক ও অভিভাবকগন দারুল মাকাম একাডেমি ও দারুল মাকাম হিফজ একাডেমির শিক্ষার মানোন্নয়নে সু-চিন্তিত মতামত পেশ ও উন্মুক্ত আলোচনায় অংশ নেন।