সমাজ সংস্কারের মহান ব্রতকে সামনে রেখে প্রতিষ্ঠিত ঝালকাঠি আলোর জাগরণী একতা পরিষদের উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
গত ১০ই ফেব্রুয়ারি ২০২৩ রোজ শুক্রবার সমুদ্র সৈকত, সমুদ্র কন্যা কুয়াকাটায়, প্লাস্টিক তথা অপচনশীল বর্জ্য অপসারণে ক্যাম্পে পরিচালনা করেন আলোর জাগরণী একতা পরিষদ। এতে অংশগ্রহণ করেন আলোর জাগরণী একতা পরিষদের শতাধিক কর্মী, কুয়াকাটা পুলিশ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তারা দিনব্যাপী কুয়াকাটার ৪ কিলোমিটার সৈকত থেকে শতাধিক কেজি অপচনশীল বর্জ্য অপসারণ করেন। ক্যাম্পেইন শেষে উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা – জনাব গোলাম মাওলা ফেরদৌস, সভাপতি- আল আমিন আকন, সাধারণ সম্পাদক-শিব্বির হোসেন , সাংগঠনিক সম্পাদক-সিফাত উল্লাহ , টুরিস্টদের উদ্দেশ্যে বলেন সমুদ্র সৈকত কুয়াকাটা, যা আমাদের দেশের জন্য সৃষ্টিকর্তার থেকে পাওয়া সেরা উপহার এই সৈকত আমাদের পরম বন্ধু আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেন এর বিনিময়ে তাকে আমরা উপহার দিয়েছি এক অনাকাঙ্ক্ষিত জীবন। যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অপারগ, তাই আপনারা পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে যেখানে সেখানে প্লাস্টিক তথা অপচনশীল বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফালাবেন। তবেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একটু হলেও সৈকতের ভবিষ্যৎ রক্ষা করতে সক্ষম হবে।