তিতুমীর কলেজ ক্যাম্পাস সাংবাদিকের উপর হামলা

দৈনিক স্বদেশ প্রতিদিনের সাব এডিটর এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন কে মারধরের অভিযোগ উঠেছে তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

ভূক্তভোগী শিক্ষার্থী সুত্রে জানা যায়, বিভাগের ম্যাসেঞ্জার গ্রুপে তুচ্ছ ব্যাপার নিয়ে কথা কাটাকাটির জের ধরে ইমরানকে বেশ কদিন আগে মারধরের হুমকি দেয় তার বিভাগের সুমন নামের আরেক শিক্ষার্থী।

আজ দুপুরের দিকে কলেজে ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন চলছিলো। ইমরান ঐ মানববন্ধনের খবর লিখতে যাচ্ছিলো, এমন সময় সুমন হল থেকে আরো কজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ইমরানকে এক পাশে ডেকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। দুই দফায় পেটানোর পর ইমরান দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

জানা যায়, এ বিষয়ে ইমরান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের সাথে যোগাযোগ করলে তিনি আক্রমণকারীকে শাস্তির ব্যবস্থা করেন। তবে, ইমরানের অভিযোগ, এরপরো নানা রকম হুমকি ধমকি দিয়েছিলো শাওন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইমরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তানভীর আহমেদ বলেন, ‘বন্ধু-বান্ধব হালকা কথা কাটাকাটি হতেই পারে। এটা তেমন কিছুই না।’ বলে ফোন কেটে দেন। পরবর্তীতে আবার কল দিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তানভীর বলেন, এ বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না, এটা বন্ধু-বান্ধবদের মধ্যকার ঘটনা এটা নিয়ে তো এতো বাড়াবাড়ির কিছু নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *