বগুড়ার নন্দীগ্রামে কৃষকের গোয়াল থেকে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু দুইটির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর মালিক আনোয়ার হোসেনের স্ত্রী রেখা খাতুন জানান, প্রতিদিনের মত গরুগুলোকে খাওয়ানো শেষে গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি।
রাত ২টার দিকে ঘুম থেকে উঠে দেখি দরজার তালা কাটা। ‘গোয়াল ঘরের ভিতরে গিয়ে দেখি আমার কালো একটি গাভী ও শিয়ালি কালারের একটি বোকনা বাছুর নাই। পরে লোকজন নিয়ে অনেক খোঁজাখুঁজি করে গরু দুইটি পাইনি।
এব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করেছি।’ নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর সনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে।