আজ রবিবার ১১ সেপ্টেম্বর রাজধানীর পশ্চিম আগারগাঁও একটি বেসরকারি স্কুলের অডিটোরিয়ামে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা স্বাধীনতা দিবস – ২০২২ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেছে।
মাত্র ১০ টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে রাজধানীর স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা দীর্ঘদিন যাচাই-বাছায়ের পর কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে আজ পুরস্কার বিতরণের আয়োজন করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা।
প্রতিযোগিতায় প্রথম হয়ে বাই সাইকেল জিতে নিয়েছেন মোহাম্মদ তাওহিদ হোসেন, দ্বিতীয় পুরুষ্কার হিসাবে পড়ার টেবিল পেয়েছেন আনাস খন্দকার ও তৃতীয় হয়ে স্কুল ব্যাগ পেয়েছেন মাহাদী মোহাম্মদ। চতুর্থ থেকে দশম পর্যন্ত সকলকে সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রদান করে। এছাড়া প্রথম ৪০ জন সবাইকে ক্রেস্ট ও তিনটি করে বই পুরুষ্কার দেয়া হয়েছে।
দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার এই বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাবেক স্বনামধন্য পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, উপদেষ্টা মুহাম্মদ কামরুল হাসানসহ দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার সম্মানিত সদস্য সচিব মু. আসাদুজ্জামান।