ঢাকার বৃহৎ বৃত্তি প্রকল্প, স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা (সোয়াদ) স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ টাকায় কুইজ প্রতিযোগিতার প্রথম পুরষ্কার সাইকেল দিয়েছে।
আজ রবিবার ১১ সেপ্টেম্বর রাজধানীর পশ্চিম আগারগাঁও একটি বেসরকারি স্কুলের অডিটোরিয়ামে পুরুষ্কার বিতরনীর আয়োজ করে প্রতিষ্ঠানটি। মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে ছাত্রদের মেধা বিকাশের কথা চিন্তাকরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সোয়াদ।
মাত্র ১০ টাকা রেজিষ্ট্রেশন ফি দিয়ে রাজধানীর স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দীর্ঘদিন পর আজ কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে এবং পুরস্কার বিতরণের আয়োজন করে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা।
প্রতিযোগিতায় প্রথম হয়ে সাইকেল জিতে নিয়েছেন মোহাম্মদ তাওহিদ হোসেন, আনাস খন্দকার পেয়েছে দ্বিতীয় পুরুষ্কার পড়ার টেবিল, এবং তৃতীয় হয়ে স্কুল ব্যাগ পেয়েছে মাহাদী মোহাম্মদ। চতুর্থ থেকে দশম পর্যন্ত সাইন্টিফিক ক্যালকুলেটর, ক্রেস্ট, এবং বই পুরুষ্কার দেয়া হয়েছে। এছাড়াও মোট ৪০ জনকে বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কারে পুরস্কৃত করা হয়েছে বিজয়ীদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়াদের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মারুফ, উপদেষ্টা মুহাম্মদ কামরুল হাসান সহ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোয়াদের সদস্য সচিব মুহাম্মদ আসাদুজ্জামান।