সমাজসেবার নতুন ডিজি ড. আবু সালেহ

সমাজসেবা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালকে পদোন্নতি দিয়ে অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮জুলাই) সমাজ সেবা অধিদপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে মহাপরিচালক শেখ রফিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা এবং নতুন মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালকে বরণ করে নেয়া হয়। অধিদফতরের বর্তমান ডিজি শেখ রফিকুল ইসলামের চুক্তিভিত্তিক চাকরি মেয়াদ শেষ হওয়ায় ড. আবু সালেহ মোস্তফা কামাল তার স্থলাভিষিক্ত হবেন।

বিসিএস একাদশ ব্যাচে (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী এই কর্মকর্তা এরআগে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *