৭ দফা দাবীতে টাঙ্গাইলে শিবিরের বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি:
আজ (বৃহস্প্রতিবার) সকাল ৯ টায় টাঙ্গাইল জেলা শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল জেলা শহরের পুরাতন বাসট্যান্ড থেকে মূল রাস্তা ধরে মেডিকেল কলেজ গেইট পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে দলটির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, সেক্রেটারি সহ টাঙ্গাইল শহর ও এর আশে পাশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সারাদেশে অনুষ্ঠিত শিবিরের ৭ দফা দাবীতে বিক্ষোভের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার এই মিছিলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম সভাপতি। বক্তৃতায় আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবীর কথা স্পষ্টভাবে ফুটে উঠে। প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে টাঙ্গাইল জেলা শাখার ছাত্রশিবিরের এই মিছিল থেকে আগামী দিনের সরকার পতনের আন্দোলনে শিবির একাত্মতা পোষণ ও অংশগ্রহণ শুরু করছে বলে জানায় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *