২২ দলের মধ্যে প্রথম ধাপে ইসির সংলাপে আ.লীগসহ ১৩ দল

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা। ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্য রয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ন্যাশনাশিস্ট পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়েত ওলামায়ে ইসলামসহ দলগুলো অংশগ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *