হারের বৃত্তে আটকে ঢাকা

একের পর এক ম্যাচে হেরে চলছে ঢাকা ডমিনেটরস। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় এসেও হারের বৃত্ত ভাঙতে পারেনি নাসির হোসেনের নেতৃত্বাধীন দলটি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বড় ব্যবধানে হেরে প্লে অফের স্বপ্ন থেকে দূরে সরে গেছে তারা।

আজ মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৪ রান করে কুমিল্লা। রান তাড়ায় ১০৪ রানে থামেন নাসিররা। আল-আমিন ও ওসমান গনির লড়াইয়ে হারের ব্যবধান ৬০ রানে ঠেকে।

লড়াইয়ের পুঁজি নিয়ে কুমিল্লাকে শুরু থেকে ম্যাচে রাখেন বোলাররা। ঢাকার ব্যাটারদের থিতু হতেই দেয়নি তারা। দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। এক পাশে ঠাঁই দাঁড়িয়ে ছিলেন ওসমান গনি। শেষ ওভারে ফেরার আগে ৩৪ বলে ৩৩ রান করে যান তিনি। ২০ পেরোতে পারেনি আর কেউ৷ উল্টো অপর পাশে নিয়মিত আসা-যাওয়ার মিছিলে ছিলেন নাসির-মিঠুন। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন কুমিল্লার নাসিম। আজই প্রথমবার বিপিএলে খেলেছেন তিনি।

এর আগে টপ অর্ডার ব্যর্থ হলেও কুমিল্লার লড়াইয়ের পুঁজি আসে মিডল অর্ডারে। ইমরুল কায়েস, খুশদিল শাহ ও জাকের আলি অনিকের ব্যাটে ১৬৪ রান তোলে গতবারের চ্যাম্পিয়নরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *