সোয়াদের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা (সোয়াদ) কর্তৃক আয়োজিত ২০২৩ সেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ (৫ নভেম্বর ২০২৩) রবিবার সকাল ১১ টায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার অফিস কক্ষে এসোসিয়েশনের সদস্য সচিব এইচএম সালাউদ্দিন মাহমুদ বৃত্তি পরীক্ষার ফলাফল পরিচালক মু. আসাদুজ্জামানের কাছে হস্তান্তর করেন এবং পরিচালক ফলাফল পাঠের মাধ্যমে প্রকাশ করেন। এসময় এসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ ও অঞ্চল পরিচালকগণ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রকাশ অনুষ্ঠানে সদস্য সচিব এইচএম সালাউদ্দিন মাহমুদ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বলেন, তোমরা যারা ২০২৩ সেশনের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বৃত্তি পেয়েছো, তোমাদেরকে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। এবং তোমরা যারা বৃত্তি পাওনি তাদের জন্য অগ্রিম শুভকামনা, যাতে তোমরা আগামীতে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারো। সাথে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ, এসোসিশনের নির্বাহী সদস্যবৃন্দ, অঞ্চল পরিচালকগণ, সহকারী পরিচালকগণসহ সকল কর্মকর্তা কর্মচারীকে সার্বিক সহযোগিতা করার জন্য আন্তরিক অভিনন্দন। আমাদের এবছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মোট ১৯২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবার স্কুল ও মাদরাসা মিলিয়ে মোট ১১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। এরমধ্যে স্কুলের ৭৫জন এবং মাদরাসার ৪০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ৫৩ জন ছেলে ও ৬২ জন মেয়ে শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

পরিচালক মু. আসাদুজ্জামান বলেন, শিক্ষার বিস্তার, মেধা-বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে আত্ম-যাচাই ও আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করার লক্ষ্যে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার (সোয়াদ) এ যাত্রা। দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা বৃত্তি প্রকল্প ছাড়াও আরো অনেক ছাত্রকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, এসএসসি ও এইচএসসি লেভেলে জিপিএ-৫ সংবর্ধনা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতি, বৃক্ষরোপণ, ফ্রি ব্লাড গ্রুপিং, কর্মসংস্থান, মানব উন্নয়ন প্রকল্প মতো অনেক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে তার ২৯তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৯৪ সালে শুধুমাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। সময়ের পরিক্রমায় বর্তমান দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা নামক বেসরকারি সংগঠনটি প্রতিবছর তৃতীয় থেকে নবম শ্রেণির স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমান রাজধানীর প্রায় সকল স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বৃত্তি প্রকল্পের মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি আরো বলেন, আমরা এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা পরীক্ষার খাতা মূল্যায়ন করে ফল প্রকাশ করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের নিয়ে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ও শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান করার জন্য এমাসেরই ২৪ তারিখ সম্ভাব্য তারিখ নির্ধারন করেছি। আশাকরি, সেই অনুষ্ঠানটিও আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় সফল ভাবে সম্পূর্ণ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *