সাতক্ষীরা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহিম , সেক্রেটারি গালিব

ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সাতক্ষীরার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা ছাত্রকল্যান পরিষদের নতুন কমিটির সভাপতি আব্দুর রহিম সেক্রেটারি আব্দুর রহিম (গালিব)।

সোমবার (৬ আগস্ট) বিকালে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা ছাত্রকল্যান পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়। এর আগে ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্ত্বে ছাত্রকল্যান পরিষদের নির্বাচন কমিশন সদস্য, সাতক্ষীরা ৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম সকল সদস্যদের থেকে প্রথমে সভাপতি এবং পরে সেক্রটারির জন্য ভোট সংগ্রহ করেন। পরে সন্ধা ৭.০০টায় প্রধান উপদেষ্টা আজিজুর রহমান নব নির্বাচিত সভাপতি এবং সেক্রেটারির নাম ঘোষণা করেন।

এই কমিটি ২০২৩ সেশনের অবশিষ্ট সময়ের জন্য গঠন করা হয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৪ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা।  

নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারিসহ কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে আজিজুর রহমান বলেন, নতুন কমিটি ছাত্রকল্যাণ মূলক কাজ বৃদ্ধির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি মনে করি।
তিনি বলেন, আমার দৃড় বিশ্বাস
সাতক্ষীরার দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য থাকা খাওয়ার ব্যাবস্থা এবং অতি প্রয়োজনে সাতক্ষীরা থেকে আগত বিপদগ্রস্ত মানুষের সহযোগিতাসহ সাতক্ষীরার মানুষের আস্থার যায়গায় পরিনত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *