আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে ৩য় তিতুমীরের উৎস

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের  আয়োজনে যশোরে  অনুষ্ঠিত হয় ৪র্থ আন্তর্জাতিক মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ (- ৫৫ কেজি পুরুষ সিনিয়র ক্যাটাগরিতে  ফাইট করে) তৃতীয় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করেছেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২১ – ২২ সেশনের
শিক্ষার্থী জোবায়ের উৎস(২১)।
গত ১৩ ও ১৪ জানুয়ারি দুই দিন যশোর জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
ভারত, নেপাল, ভুটান এই তিন দেশের ৩০০ এর অধিক কারাতেকা এখানে অংশগ্রহণ করে ।
দুই দিনের প্রতিযোগিতা শেষে গত ১৪ তারিখ (শনিবার) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ডেপুটি কমিশনার এম ডি তমিজুল ইসলাম খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।  আরও  উপস্থিত ছিলেন শিহান কিতামুরা তেতসুরো (বাংলাদেশ কারাতে জাতীয় দলের প্রধান কোচ) সহ আরোও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ।
অনুভূতি জানতে চাইলে উৎস বলেন, আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে যেন দেশের সুনাম বয়ে আনতে পারি তার জন্য  সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই  ।
জুবায়ের এর আগে ২০২১ সালে ঢাকায় আয়োজিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনলাইন জাতীয় মোডোকোয়ান পুমসে” তাইকোয়ানডো প্রতিযোগিতায়  দ্বিতীয় স্থান সিলভার পদক অর্জন করেন ও ২০২১ সালে ঢাকার আয়োজিত সাভাতে কিং বক্সিং চ্যাম্পিয়নশিপে দুই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে দুইটি সিলভার পদক তুলে নেন , এবং ২০২২ সালে মার্চে যশোরে অনুষ্ঠিত শিহান জুয়েল স্মৃতি মুক্ত কারাতে চ্যাম্পিয়নশিপে সিনিয়ার ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেন ।
ম এ জোবায়ের (উৎস) তিতুমীর কলেজের  শিক্ষার্থী।
তার বাড়ি যশোর জেলার সদর থানায়, পিতা আকতারুজ্জামান, পেশা: যশোর কাজী নজরুল ইসলাম  কলেজের সমাজ কর্ম  বিভাগের সহকারী অধ্যাপক,  তার মায়ের নাম তাজুন নাহার পেশায় একজন শিক্ষিকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *