সময় শেষ এবার গণভবন খালি করার প্রস্তুতি নিন : ১২ দলীয় জোট

জনগণের ট্যাক্সের টাকায় আওয়ামী লীগ নিজেদের প্রচারণা চালাচ্ছে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আপনারা রাষ্ট্রের টাকায় গণভবনে বসে খাবেন সেটা আর হবে না। এবার জনগণ ক্ষমতার খায়েশ মিটিয়ে দেবে। মনে রাখবেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এটা দেশবাসী মেনে নেবে না। আপনাদের (আ’লীগ) সময় শেষ এখন গণভবন খালি করার প্রস্তুতি নিন।

সোমবার দুপুরে এ সরকারের পদত্যাগ ও অবৈধ তফশিল বাতিলের দাবিতে ১২ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

১২ দলীয় নেতারা বলেন, বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবেন না! আপনারা হয়তো জানেন না, জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। তবে আমরা আ’লীগকে তফসিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেবো না।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *