রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুন, ছড়িয়ে পড়ছে আশপাশে

রাজধানীর চকবাজারের একটি পলিথিন কারখানায় আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি এবং পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *