রাজধানীতে কফি মেশিন বিষ্ফোরণ হয়ে উড়ে গেছে হোটেলের চাল, গুরুতর আহত ৩

রাজধানী আগারগাঁও কম্পিউটার সিটি সেন্টারের পাশে ফুড সেন্টার নামে একটি হোটেলের কফি মেশিন বিস্ফোরণ হয়েছে। এ সময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে আগারগাঁও সিটি সেন্টারের পাশে ফুড সেন্টারে কফি মেশিন হঠাৎ বিস্ফোরিত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদেরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়।

আহতরা হলেন- রুবেল (৩২), রাহাত (২৪) এবং আলমগীর (২৬)। এদের মধ্যে রুবেল হোটেলটির ম্যানেজার এবং বাকি দুইজন হোটেলের কর্মচারী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী হোটেলের সামনে ফুটপাতে চা-পান বিক্রেতা শানাজ বেগম বলেন বিকট শব্দে হোটেলের চাল উড়ে গেছে, তাৎক্ষণিক এগিয়ে যেতে দেখি হোটেলের ম্যানেজারের মাথা ফেটে গেছে এবং অন্য একজনের পেটের ভুঁড়ি বের হয়ে গেছে।

শেরে-ই-বাংলা নগর থানার উপ-পুলিশ পরিদশক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে এসে দেখি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এখানে ফায়ার সার্ভিস থেকে লোক এসেছিলো। প্রাথমিকভাবে আমরা ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। পাশাপাশি কফির মেশিন বিষ্ফোরনের কারনে এমন হয়েছে কিনা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *