একজন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীর সাথে আরবিতে রেকর্ড করা একটি সাক্ষাত্কারের ভুল অনুবাদ করেছে বিবিসি এমন অভিযোগ করেছে ভাষা কর্মীদের একটি সমষ্টি।
সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’য়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিবিসিকে অভিযুক্ত করে তারা বলেছে যে- ফিলিস্তিনি ওই বন্দী সাক্ষাত্কারে কোনো গোষ্ঠীর উল্লেখ না করা সত্ত্বেও হামাসের প্রশংসা করছেন বলে বিবিসি জানিয়েছে।
বিবিসির ওই ইংরেজি অনুবাদে বলা হয়েছিল, ‘কেউ আমাদের সাহায্য করেনি। শুধু হামাস যত্নশীল। যারা আমাদের কষ্ট অনুভব করেছেন, আমি তাদের অনেক ধন্যবাদ জানাই।’
ওই ফিলিস্তিনির সাক্ষাত্কারে বিবিসি আরো বলেছে, ইসরাইলি বাহিনী সম্পর্কে তিনি বলেন, ‘তারা আমাদের মরিচের স্প্রে করে এবং কারাগারের ভেতরে মারা যাওয়ার জন্য ছেড়ে দেয়’।
হামাস সম্পর্কে ওই সাক্ষাত্কারে বলা হয়েছে, ‘আমরা তাদের খুব ভালবাসি’।
এই অনুবাদটিকে এমনভাবে দেখাতে পারে যেন তার অনুভূতিগুলো হামাসের দিকে পরিচালিত হয়েছিল।
সংস্থাটি টুইট করেছে, ‘তিনি কখনোই হামাস বা এর মতো একটি শব্দও উল্লেখ করেননি।’
সংস্থাটি দাবি করেছে, ‘এই মারাত্মক ভুল অনুবাদটি কেবল একটি ভাষার ত্রুটি নয়; এটি একটি বর্ণবাদী বানোয়াট যা যুদ্ধের তীব্রতা আরো বাড়াতে পারে।
এতে আরো বলা হয়, ‘এই ধরনের ভুল অনুবাদ- ইচ্ছাকৃত বা না গাজায় ফিলিস্তিনিদের চলমান গণহত্যাকে আরো বাড়িয়ে তুলছে।’
এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ৮ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি ।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : মিডল ইস্ট আই