মিরপুর মডেল থানা

মিরপুর মডেল থানা (ঢাকা মেট্রোপলিটন) আয়তন: ৪.৭১ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৬´ থেকে ২৩°৪৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২০´ থেকে ৯০°২২´ পূর্ব দ্রাঘিমাংশ।
সীমানা: উত্তরে শাহ আলী ও পল্লবী থানা, পূর্বে পল্লবী ও কাফরুল থানা, দক্ষিণে শেরেবাংলা নগর ও দারুস সালাম থানা এবং পশ্চিমে শাহ আলী ও দারুস সালাম থানা উপজেলা। প্রশাসন ১৯৬২ সালে মিরপুর থানা গঠিত হয়।

জনসংখ্যা ২৭৪৫৩০;
পুরুষ ১৪৮৭২৩,
মহিলা ১২৫৮০৭।
মুসলিম ২৬৫৮০৩,
হিন্দু ৫০৮৪,
বৌদ্ধ ৩৩০৯,
খ্রিস্টান ২৯২
এবং অন্যান্য ৪২।

ওয়ার্ড ও ইউনিয়ন:১+৫ (আংশিক) মহল্লা:১৭
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি)
ওয়ার্ড নং-৩ (আংশিক) ০.৪৬
ওয়ার্ড নং-৭ (আংশিক) ১.১২
ওয়ার্ড নং-১১ (আংশিক) ০.৬০
ওয়ার্ড নং-১২ (আংশিক) ০.৬৬
ওয়ার্ড নং-১৩ ১.৩৫
ওয়ার্ড নং-১৪ (আংশিক) ০.৫২

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ২ (মিরপুর ১২ নং সেকশনে বাসস্ট্যান্ড সংলগ্ন নূরী মসজিদের আঙ্গিনা)।

ধর্মীয় প্রতিষ্ঠান হাউজিং মসজিদ, নূরানি মসজিদ।

শিক্ষার হার
শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৭৩.৭৩%;
পুরুষ ৭৮.৪৯%,
মহিলা ৬৮.০৩%।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মনিপুর হাইস্কুল এন্ড কলেজ, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ফায়ার স্টেশন এন্ড ট্রেনিং স্কুল, ন্যাশনাল বাংলা হাইস্কুল, চম্পা-পারুল প্রাথমিক বিদ্যালয়।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব, সাহিত্য সংগঠন, সিনেমা হল, কমিউনিটি সেন্টার, মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং কমপ্লেক্স উল্লেখযোগ্য।

পত্র-পত্রিকা ও সাময়িকী সাপ্তাহিক মিরপুর বার্তা।

গুরুত্বপূর্ণ স্থাপনা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, মিরপুর টেলিফোন একচেঞ্জ, ইউসেফ ট্রেনিং সেন্টার।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস
কৃষি ০.৮৯%,
অকৃষি শ্রমিক ১.৮৩%,
শিল্প ৩.৫৪%,
ব্যবসা ২২.১৪%,
পরিবহণ ও যোগাযোগ ৭.০২%,
নির্মাণ ৪.৩৬%,
ধর্মীয় সেবা ০.১২%,
চাকরি ৪৫.৬৯%,
রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.০৪%
এবং অন্যান্য ১১.৩৭%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬৪.৮৭%, ভূমিহীন ৩৫.১৩%।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি আউশ ধান।

প্রধান ফল-ফলাদি আম, নারিকেল।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৪১.০৩ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, তাঁতশিল্প, মৃৎশিল্প।

বাজার ও শপিং সেন্টার আগোরা সুপার স্টোর, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, প্রিন্স বাজার।

প্রধান রপ্তানিদ্রব্য তৈরি পোশাক।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৭.৭২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯.৩৪%, পুকুর ০.২৭%, ট্যাপ ৮৮.২৩% এবং অন্যান্য ২.১৬%।

স্যানিটেশন ব্যবস্থা ৯৩.৯১% পরিবার স্বাস্থ্যকর এবং ৫.৪৬% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৬৩% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র ঢাকা চক্ষু হাসপাতাল, ওএসবি লেজার ভিশন সেন্টার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মিশনারি স্বাস্থ্য কমপ্লেক্স (রাড্ডা), মিরপুর ডায়াগনস্টিক সেন্টার।

এনজিও ব্র্যাক, প্রশিকা, আশা। [মো. আবু হাসান ফারুক]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *