মিডিয়ার মিথ্যাচারে মুখ খুললেন লিটন দাস

শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। দুষ্কৃতকারীদের হাত থেকে রেহাই পায়নি মাশরাফী বিন মর্তুজার বাড়িও।

ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মাশরাফি বিন মর্তুজার পোড়া বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে প্রচার করা হয়েছে, লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে ইসলামপন্থীরা। যা নিমিষেই ভাইরাল হয়ে যায়। যদিও ভারতের অনেক মিডিয়া পরে সত্যটি তুলে ধরেছে। এতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানান। বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরুপ মন্তব্য করেন। যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে।

এটা যে একটা গুজব ছিল তা আজ এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশর উইকেটরক্ষক ব্যাটার।

আজ (শুক্রবার) দুপুরে নিজের ফেসবুকে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেন লিটন। তিনি বলেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।

আরও যোগ করেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে। কারণ দেশটা আমাদের সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *