রাজধানীর মালিবাগে পুলিশের সাথে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
জুমার নামাজের পর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। পরে মালিবাগ মোড়ে গেলে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে, জামায়াত পুলিশের বাধা অপেক্ষাকরে সামনে আগাতে চাইলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং গ্রেফতার করাহয় ১০ জনকে।
ডিএমপির দেয়া তথ্য মতে, হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, এসি নিউমার্কেট জোন; মো. বায়েজীদুর রহমান, এসি রমনা জোন; এসআই শহীদুল ওসমান মাসুম, রমনা থানা; এসআই সুবীর কুমার কর্মকার, রমনা থানা; এসআই হাবিবুর রহমান, রমনা থানা; এসআই মোহাইমিনুল হাসান, রমনা থানা; এএসআই কবির হোসেন, রমনা থানা; এএসআই মো. ফিরোজ মিয়া, রমনা থানা; কনস্টবল সৌরভ নাথ, পিওএম পূর্ব; কনস্টবল সাদী মোহাম্মদ, পিওএম পূর্ব।
রমনা বিভাগের উপকমিশনার শহিদুল্লাহ জানান, হামলার ঘটনায় এসি রমনা ও এসি নিউমার্কেটসহ পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এসময় মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।