মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন


মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ৮টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুইটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *