বিশ্ববিদ্যালয়ে গুলোতে সংঘর্ষের শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আজ সোমবার এই ঘটনার শুরু হয় দুপুরে বিজয় একাত্তর হলে। আন্দোলনকারী শিক্ষার্থীরা টিএসসিতে সমাবেশ করার পর বেলা আড়াইটার দিকে তাঁদের একটি অংশ মিছিল নিয়ে হলপাড়ার দিকে যায়। অপর অংশ টিএসসিতেই অবস্থান করে। এই প্রতিবেদক হলপাড়ায় যাওয়া মিছিলটি অনুসরণ করেন।

ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় দুপুর থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।

শুরুটা হয় পাল্টাপাল্টি ধাওয়া থেকে, তারপর ঘটে হামলার ঘটনা। এক পক্ষে ছিলেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীরা, অন্য পক্ষে ছাত্রলীগ। এ ঘটনায় আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবিসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাস দখলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কোটা আন্দোলনকারীদের দখলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

মাদার বখ্স হলের সামনে কয়েকজন সহযোগী নিয়ে অবস্থান করছিলেন গালিব। এ সময় শহীদ কামারুজ্জামান হলের পাশ দিয়ে বিক্ষোভকারীদের একটি অংশ মাদার বখ্স হলের দিকে এগিয়ে আসেন। বিক্ষোভকারীদের দেখেই দ্রুত মোটরসাইকেলে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ককে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। পরে বেলা তিনটার দিকে তাঁকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যায় ছাত্রলীগ।

হুমকির পর কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মাহমুদকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ বেলা আড়াইটায় শাটল ট্রেনে

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে করে আন্দোলনরত শিক্ষার্থীদের নগরে ষোলশহর যাওয়ার কথা ছিল। বেলা সাড়ে তিনটায় ওই জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল।

ঘোষণা শুনেই বেলা দুইটা থেকেই ছাত্রলীগের বিভিন্ন উপপক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসের রেলস্টেশনে জড়ো হোন। পরে তাঁরা এ শাটল ট্রেনটি স্টেশনেই আটকে দেন। আটকে দিয়ে তাঁরা কয়েকজন শিক্ষার্থীর মুঠোফোন চেক করেন। একপর্যায়ে তাঁরা শাটল ট্রেনে তালাত মাহমুদকে পেলে তাঁকে টেনেহিঁচড়ে ও মারধর করে ট্রেন থেকে বের করেন। পরে ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা তালাত মাহমুদকে বিভিন্ন স্লোগান দিতে বাধ্য করেন। স্লোগান দিতে দিতেই তাঁরা তালাতকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আজ বিকেল পৌনে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের উভয়ই লেন অবরোধ করেন তাঁরা। যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত (৪টা ২০মিনিট) চলমান। এতে সড়কের দুই লেনেই যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলে সংহতি জানিয়ে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাভার মডেল কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার ল্যাবরেটরি কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।

জগন্নাথের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরে হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

এদিন দুপুরে ৩টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। এরপর ক্যাম্পাসের মূল ফটকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন। এসময় যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা ক্যাম্পাসের ভেতরে ঢুকে যান।

পরে আন্দোলনকারীরা মূল ফটক থেকে লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছালে গুলির ঘটনা ঘটে।

এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় দখল করে স্লোগান দিতে থাকেন। রায়সাহেব বাজার ছাড়াও বাহাদুর শাহ পার্ক এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 Bangla

71 Bangla is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more.

Categories

Sharee

Follow