বিশ্বকাপে লঙ্কানদের বিধ্বস্ত করে ভারতের রেকর্ড

মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫৫ রানে।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচকে চাইলে যে কেউ বলতে পারেন ‘ইতিহাসের পুনরাবৃত্তি’। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুইবার মুখোমুখি হয়েছে এশিয়ার এই দুই দল। দুইবারই ভারতীয় বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে লঙ্কান ব্যাটিং লাইনআপ। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ৫৫ রানে অলআউট হয়েছে লঙ্কান ক্রিকেট দল। যেখানে বিশ্বকাপে বাংলাদেশ অলআউট হয়েছিল ৫৮ রানে।

৩৫৮ রানের লক্ষ্যে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। জসপ্রীত বুমরার বলে এলবিডব্লু হয়েছেন পাথুম নিশাঙ্কা। রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন নিশাঙ্কা। এরপর দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে লেগ সাইডে ঘোরাতে গিয়ে এলবিডব্লু হয়েছেন ডিমুথ করুণারত্নে। রিভিউ নিলেও গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন করুণারত্নে। নিশাঙ্কা, করুণারত্নে দুই লঙ্কান ব্যাটারই গোল্ডেন মারায় ওয়ানডেতে চতুর্থবারের মতো ঘটেছে দুই ওপেনারের গোল্ডেন ডাকে আউট হওয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারেই আরও একটি উইকেট তুলে নিয়েছেন সিরাজ। ওভারের পঞ্চম বলে সিরাজকে তুলে মারতে গিয়ে তৃতীয় স্লিপে শ্রেয়াস আয়ারের তালুবন্দী হয়েছেন সাদিরা সামারাবিক্রমা। নিশাঙ্কা, করুণারত্নের মতো সামারাবিক্রমাও শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের ১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪ রান। যেখানে ইনিংসের দশম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় ও চতুর্থ বলে টানা দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। এই ওভারটি মেডেনও দিয়েছেন ভারতীয় এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *