বনানী বিদ্যানিকেতনের ইংরেজি ভার্সনের ভবনটি গোলাম নাফিজের নামে নামকরণ

”স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না। বরং পৃথিবীর বুকে নিদর্শন হয়ে থাকে, এমন কঠোর শাস্তি তাঁদের দিতে হবে”
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।

অনুষ্ঠানে শহীদ গোলাম নাফিজের বাবা গোলাম রহমান বলেন, ‘আমি ঘুমাতে পারি না। গুলিবিদ্ধ হয়ে নাফিজ যখন রিকশায় পড়ে ছিল, সেই ছবি বারবার চোখে ভেসে ওঠে। সে কোনো দলের ছিল না, ক্ষমতার লোভেও আন্দোলনে যায়নি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে আমার ছেলে শহীদ হয়েছে।’

অনুষ্ঠান শেষে বনানী বিদ্যানিকেতনের ইংরেজি ভার্সনের ভবনটি গোলাম নাফিজের নামে নামকরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *