বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু, আহত ৩০

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অলোক, আতশী, নরেশ ও রনজিতা।

এসব তথ্য নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: আনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *