ফেনী সীমান্তে বন্যাদুর্গতদের উদ্ধার সহায়তায় বিজিবি

জেলার সীমান্তবর্তী এলাকার বন্যাদুর্গত মানুষদের উদ্ধার সহায়তায় কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

গত দুই দিনের ভারী বর্ষণে মহুরী নদীর বাঁধ ভেঙ্গে ফেনী জেলার পরশুরম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাাবিত হয়। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসছে। পাশাপাশি উদ্ধারকৃত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরী শুকনা খাবারও বিতরণ করছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে সবসময়ই জনগণের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির উদ্ধার ও অন্যান্য সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *