সম্প্রতি মসজিদুল আকসায় ইসরায়েলী জঙ্গিদের সন্ত্রাসী হামলা, গণ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ঢাকার শাহবাগ চত্বর, পল্টন মোড় এবং বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে মানববন্ধন করেন আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাস্তবায়ন পরিষদের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে ডিল অব দ্যা সেঞ্চুরির মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইসরায়েলের হাতে বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র প্রকাশ্যে আসে তার বিরুদ্ধে বিশ্বনেতাদেরকে সোচ্চার হওয়ার আহবান জানান।
ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত জুলুম, বসত বারি উচ্ছেদ ও দখলের বিরুদ্ধে মানবতাবাদী সকল শক্তিকে সোচ্চার হতে বলেন।
প্রতি বছর রমজান মাসে পরিকল্পিতভাবে ইহুদীদেরকে মসজিদে আকসায় এনে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয় এবং তাদের টার্গেট হল মুসলামনদের এই তৃতীয় পবিত্র স্থানকে ইহুদীদের ধর্মশালায় রূপান্তর করতে। বিশ্বের সকল মানুষকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহবান জানায়।
বক্তারা আরোও বলেন, বাংলাদেশ সরকার শুধু ফিলিস্তিনের পক্ষে বিবৃতি নয় বরং অর্থনৈতিক সহযোগিতা প্রেরণের দাবী করেন।