স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন কেনিয়া রাষ্ট্রের উন্নতির জন্য বারাক ওবামা তার দাদার দেশ কেনিয়া রাষ্ট্র প্রধানকে বলেছেন ফলো শেখ হাসিনা ফলো বাংলাদেশ।
মন্ত্রী বলেন জাতিসংঘ বাংলাদেশকে পৃথিবীর রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছেন। ২৬ টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে, এটা চেহারা দেখে দেয়নি বা আওয়ামিলীগের কর্মিরাও দেয়নি যে পাম-পট্টি বা তেল মারার জন্য দিবে। ৫০ বছরে আমরা ছাড়া অন্যরাও ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য কোন স্বীকৃতি আনতে পারেনি, আনার মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের স্বীকৃতি নিয়ে এসেছিল।
আজ (২৫ জানুয়ারি ২২) মঙ্গলবার সকাল ১১ টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটি করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কে সচিব এবং মন্ত্রী মহোদয়কে আহ্বায়ক করে দায়িত্ব দেয়া হয়েছে। এই কমিটি সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে দেশব্যাপী গ্রহণ করে নানা উদ্যোগ। ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা’ সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট সেই উদ্যোগের অংশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এন এম জিয়াউল আলম সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তপন কান্তি ঘোষ সিনিয়র সচিব বাণিজ্য মন্ত্রণালয়, ডক্টর আব্দুল মান্নান নির্বাহী পরিচালক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও তথ্য প্রযুক্তি বিভাগ, ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব এটুআই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনায়েদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।
সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজের মাধ্যমে তরুণ প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সহজভাবে ও দ্রুত তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যেসব বিষয়ের উপর কুইজের প্রশ্ন হব-
ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র, উনসত্তরের অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু জীবন আদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, দীর্ঘ মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার পথে অভিযাত্রা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর হত্যার বিচার, আদেশ বিনির্মাণ, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের অর্জন, রূপকল্প ২০৪১, স্বাধীনতার শতবর্ষ ২০৭১, ডেল্টা প্লান ২১০০, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের অর্জন সমূহ, সকল ই-সেবা ইত্যাদি।
কুইজের জন্য নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি২২ থেকে ২৫ ফেব্রুয়ারি২২ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। প্রতিযোগিতার সময় সন্ধা ৭টা থেকে রাত ৮ টার মধ্যে যে-কোন ২৬ মিনিট। ক-গ্রুপ ১মার্চ, খ-গ্রুপ ২মার্চ, গ-গ্রুপ ৩ মার্চ।